মরদেহ পোড়ানোর মামলায় আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির
আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রিজনভ্যানে করে কারাগার থেকে তাদের আনা হয়। এদিন মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। ....




